কে যেন বিরাজ করে
কে যেন বিরাজ করে দেহ মন্দিরে
আমি দেখি না তারে
সে কিরুপে খেলা করে
কে যেন বিরাজ করে
কে যেন বিরাজ করে দেহ মন্দিরে
আমি দেখি না তারে
সে কিরুপে খেলা করে
আগুন, পানি, বাতাস, মাটি
বানাইলো ঘর পরিপাটি
সেই ঘরেতে অচিন পাখি
আসা যাওয়া করে
আগুন, পানি, বাতাস, মাটি
বানাইলো ঘর পরিপাটি
সেই ঘরেতে অচিন পাখি
আসা যাওয়া করে
এই আমার কে যেন বিরাজ করে
কে যেন বিরাজ করে দেহ মন্দিরে
আমি দেখি না তারে
সে কিরুপে খেলা করে
বানাইলো কি সুন্দর ঘর
১৮ মোকাম তার
কোন মোকামে নিঃশব্দে
সাঁই খেলা করে
বানাইলো কি সুন্দর ঘর
১৮ মোকাম তার
কোন মোকামে নিঃশব্দে
সাঁই খেলা করে
এই আমার কে যেন বিরাজ করে
কে যেন বিরাজ করে দেহ মন্দিরে
আমি দেখি না তারে
সে কিরুপে খেলা করে
কে যেন বিরাজ করে
কে যেন বিরাজ করে দেহ মন্দিরে
আমি দেখি না তারে
সে কিরুপে খেলা করে